Recent event

১৯ জুন থেকে ব্যাংক খোলা সন্ধ্যা ৬টা পর্যন্ত, লেনদেন শেষ ৪টায়

0

১৯ জুন থেকে ব্যাংকের অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আর লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

রোববার (৯ জুন) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, সরকার ঘোষিত অফিস সময়সূচির অনুবর্তনে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৯ জুন থেকে সব ব্যাংকের অফিস চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ব্যাংকগুলোর লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।

সেজু