মতিঝিল মেট্রো স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ

মতিঝিল মেট্রো স্টেশন এলাকায় পুলিশের নিরাপত্তা
মতিঝিল মেট্রো স্টেশন এলাকায় পুলিশের নিরাপত্তা | ছবি: এখন টিভি
0

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ কয়েকটি বস্তু উদ্ধার করে সেগুলো নিষ্ক্রিয় করেছে পুলিশ। এসময় সেখানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। আজ (শুক্রবার, ২৪ জুলাই) রাত ৮টা ১৫ মিনিটে মতিঝিল থানা সূত্রে এ তথ্য জানা যায়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম বোম সদৃশ দুটি জিনিস নিষ্ক্রিয় করেছে।

থানা থেকে জানানো হয়, সন্ধ্যা ৭টার দিকে পুলিশের কাছে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা থাকার সংবাদ আসে। পরে ঘটনাস্থলে থানা পুলিশ ও সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট যায়। এখন পর্যন্ত বোমা সদৃশ দুটি বস্তু নিষ্ক্রিয় করা হয়েছে। আরও বোমা নিষ্ক্রিয় করার কাজ চলমান রয়েছে।

তবে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও কেউ হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থল সম্পূর্ণ ঘিরে রেখেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহের কাজ করছেন।

এএইচ