পাবনায় আবাসিক হোটেল থেকে অজ্ঞাত নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

পাবনা থানা
পাবনা থানা | ছবি: এখন টিভি
2

পাবনা পৌরশহরে একটি আবাসিক হোটেল থেকে অজ্ঞাত এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (মঙ্গলবার, ৫ মে) বিকেল সাড়ে ৩টার সময় পৌর শহরের নন্দন গলিতে আবাসিক লাকী হোটেল থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, দুপুর থেকে আবাসিক হোটেল চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে হোটেলের তিনতলায় একটি কক্ষের এক নারীর লাশ উদ্ধার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা স্থলে পুলিশ ও সিআইডি কাজ করছে। এ ঘটনার পর থেকে হোটেল কর্তৃপক্ষ পালিয়েছে বলে জানান তিনি।

এএইচ