আজ (শনিবার, ১৮ জুলাই) দিবাগত রাতে বিজিবি সদস্যরা তাদের পুলিশে সোপর্দ করে বলে নিশ্চিত করেছেন বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন।
ওসি আরও জানান, ওই নারী ও তার শিশু সন্তান পুলিশ হেফাজতে আছে। আজ দুপুরে তাদের যশোর আদালতে সোপর্দ করা হয়।স্থানীয়রা মনে করছেন, এবার বৈধ প্রক্রিয়ার নিজ দেশে ফেরার পথ তৈরি হবে অসহায় নারী ও তার সন্তানের।
রেশমা খাতুনের দাবি ছিলো— তিনি ভারতের বাসিন্দা। তার ৩ সন্তান ও স্বামী আছে। তারা ভারতে আছেন। মুম্বাইয়ের একটি কারখানায় কাজ করার সময় পুলিশ তাকে এবং আরও কয়েকজনকে আটক করে। তিনি বারবার নিজেকে ভারতীয় নাগরিক বলে পরিচয় দিলেও পুলিশ তা আমলে নেয়নি। পরে তাকে অন্যদের সঙ্গে বিমানে কলকাতায় নেয়া হয়। সেখান থেকে গভীর রাতে চট্টগ্রাম সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেয়া হয় বলে তিনি অভিযোগ করেন।
আরও পড়ুন:
জানা যায়, বাংলাদেশে ওই নারীর কোনো আত্মীয়-স্বজন বা পরিচিত কেউ না থাকায় তিনি চরম বিপাকে পড়েন। পরে স্থানীয়রা তাকে সহায়তা করে বাসে তুলে বেনাপোলে পাঠিয়ে দেন।
এর আগে, গতকাল দুপুরে ওই নারী ও তার সন্তানকে নিয়ে রিপোর্ট প্রকাশ হয় এখন টিভির অনলাইন পেজে।
উল্লেখ্য, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে ‘পুশ ইন’ প্রক্রিয়া নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
অভিযোগ উঠেছে, শুধু ভারতে দীর্ঘ বছর ধরে অবস্থানরত বাংলাদেশি নাগরিকই নয়, ভারতীয় বংশোদ্ভূত নাগরিকদের মধ্যেও অনেককে বাংলাদেশি পরিচয় দিয়ে জোরপূর্বক সীমান্ত পার করে বাংলাদেশে পাঠানো হচ্ছে। এরকেই ঘটনার শিকার রেশমা ও তার সন্তান।





