পরে বিএফআরআই মিলনায়তনে ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, স্বাদু পানিকেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুনর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। এসময় তিনি বলেন, ‘মাছ উৎপাদনে দেশ স্বয়ংসস্পূর্ণ হলেও নিরাপদ মাছ উৎপাদনে পিছিয়ে রয়েছে। মাছ চাষে আধুনিকতা ও সেফটি আনা হচ্ছে। বিদেশে রপ্তানিযোগ্য স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পদ্ধতিতে মাছের উৎপাদন বাড়াতে কাজ করছে সরকার। পুকুরের পানি, মাছের পোনা, মাছের খাবারের মান নিয়ন্ত্রণ করা হবে।’
তিনি বলেন, ‘মাছ চাষে যেন কমার্শিয়াল বিদ্যুৎ বিল দিতে না হয় সে বিষয়ে উদ্যোগ নেয়া হবে। মাছ চাষিদের এই যৌক্তিক দাবী গুরুত্ব দিচ্ছে সরকার।’





