লালমনিরহাটে স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ওসি নাজমুল প্রত্যাহার

স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষ
স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষ | ছবি : সংগৃহীত
0

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেত থেকে নন্দিনী নামে সাত বছরের শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ১৮ পুলিশ সদস্য আহত হয়, এছাড়াও ডিসি এসপির গাড়ী ভাংচুর করা হয়। এ ঘটনার প্রেক্ষিতে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হককে প্রত্যাহার করা হয়েছে।

আজ (মঙ্গলবার, ১৬ জুন) লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এ ঘটনা করে।

নিহত শিশু নন্দিনী রানী ওই গ্রামের কৃষক নলনী বর্মণের মেয়ে এবং স্থানীয় ব্র্যাক প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

পরিবারের সদস্যরা জানান, গত সোমবার (১৫ জুন) বিকেল থেকেই সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালে ভুট্টাক্ষেতে মাটিচাপা দেয়া ও বস্তাবন্দি অবস্থায় তার মরদেহের সন্ধান মেলে।

খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের অভিযোগে স্থানীয় রনজিৎ রায়ের ছেলে বিধান রায় নামে একজনকে আটক করতে গেলে স্থানীয়রা বিধায় রায়ের বাড়িতে আগুন ধরিয়ে দেন।

আরও পড়ুন:

বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়িতে আগুন দেয়ার পাশাপাশি জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) গাড়ি ভাঙচুর করে।

ঘটনার সামাল দিতে লালমনিরহাট পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ জনতা তাদের গাড়িতে হামলা চালায়। পরে বিজিবি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এফএস