চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু

সড়ক দুর্ঘটনা (প্রতীকি)
সড়ক দুর্ঘটনা (প্রতীকি) | ছবি: এখন টিভি
0

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক তিন দুর্ঘটনায় এক মাদ্রাসা ছাত্রসহ তিন জন নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ২১ মে) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

সকালে সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. হারুন নামে এক ব্যক্তি নিহত হন। তিনি সীতাকুণ্ডের স্থানীয় বাসিন্দা। রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় তিনি ঘটনাস্থলেই নিহত হন।

এদিকে বেলা ১১টায় উপজেলার ছোট কুমিরা এলাকায় রাস্তা পার হওয়ার সময় পিকআপের ধাক্কায় হাসান নামে এক মাদ্রাসা ছাত্র মারা যান। নিহত হাসান মিরসরাই উপজেলার মির্জাবাজার দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণির শিক্ষার্থী। সে কুমিরায় বন্ধুদের সঙ্গে সমুদ্র সৈকতে বেড়াতে এসেছিলো।

আরও পড়ুন:

অন্যদিকে সকালে বাড়বকুণ্ড এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। রেলওয়ে পুলিশ জানায়, নিহত ব্যক্তি রেল থেকে পড়ে গিয়ে মারা গেছে বলে তাদের ধারণা।

নিহতের শরীরে ট্রেনে কাটা পড়ার কোনো চিহ্ন নেই। মরদেহ তিনটি উদ্ধার করে সুরতহালের পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানায় পুলিশ।

এফএস