চট্টলা এক্সপ্রেসে আগুন; ৪ সদস্যের তদন্ত কমিটি

চট্টলা এক্সপ্রেসের বগিতে আগুন
চট্টলা এক্সপ্রেসের বগিতে আগুন | ছবি: সংগৃহীত
0

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা অভিমুখী আন্তঃনগর ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনের একটি এসি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে ফৌজদারহাটের বিএমএ গেট এলাকায় এ ঘটনা ঘটে। ট্রেনের পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

জানা যায়, পাওয়ার কার থেকে পাশের একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কোচে আগুন ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তবে আগুন বাড়ার আগেই যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদ স্থানে সরে যেতে সক্ষম হন।

আরও পড়ুন:

রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, ট্রেনের বিদ্যুৎ সরবরাহকারী বগি (পাওয়ার কার) থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ।

বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া জানান, বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে (ডিটিও) কমিটির প্রধান করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এফএস