আজ (রোববার, ১৫ ফেব্রুয়ারি) বিকেলে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে মোজাম্মেল হকের পরিবারের হাতে প্রাথমিকভাবে ৫০ হাজার টাকা নগদ সহায়তা তুলে দেওয়া হয়। বিএনপি চেয়ারম্যানের নির্দেশে এ সহায়তা প্রদান করা হয় বলে সংশ্লিষ্টরা জানান।
আমরা বিএনপি পরিবারের পক্ষে বিএনপি মিডিয়া সেল রাজশাহী ও রংপুর বিভাগের কো-অর্ডিনেটর বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ মোজাম্মেল হকের পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ তুলে দেন।
জানা যায়, প্রায় দেড় বছর আগে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মোজাম্মেল হকের একমাত্র ছেলে আরিফ শেখ মারা যান। এরপর থেকে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়ে। গত পাঁচ মাস ধরে মোজাম্মেল কিডনি জটিলতা ও হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকলেও অর্থাভাবে নিয়মিত চিকিৎসা সম্ভব হচ্ছিল না।
মোজাম্মেলের স্ত্রী রাণী বেগম জানান, অর্থের অভাবে তার স্বামীর চিকিৎসা করানো সম্ভব হচ্ছিল না। সহায়তা পেয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
কালাম আজাদ বলেন, ‘বিএনপি চেয়ারম্যানের নির্দেশে দেশের বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা চলমান থাকবে।’
মোজাম্মেল হকের পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর কনিষ্ঠ সদস্য শাহাদত হোসেন, বগুড়া শহর জাসাসের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পিয়াস প্রমুখ।





