Recent event

নোয়াখালীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপিত

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা | ছবি: এখন টিভি
0

‘সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন’ প্রতিপাদ্যে নোয়াখালীতে উদযাপিত হয়েছে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস। দিবসটি উপলক্ষে আজ (বুধবার, ১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে একটি র‍্যালি বের করা হয়।

র‌্যালি শেষে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. সাফায়েত হোসেন তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ।

এসময় জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আবুল কাশেম, সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. পপি কুন্ডু, সমাজসেবা অফিসার মো. জসিম উদ্দিন, নোয়াখালী কোস্টাল কেয়ার (এনসিসি) সাধারণ সম্পাদক এ.এস.এম.নাসিম সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সংগঠক বৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দৃষ্টি প্রতিবন্ধীদের কোনোভাবেই উপেক্ষা করা যাবে না। তথ্য প্রযুক্তির যুগে এ শ্রেণির জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে সরকার বদ্ধপরিকর এবং এদের স্বাবলম্বী করে কাঙ্ক্ষিত জনশক্তিতে পরিণত করে জাতীয় উন্নয়নে অবদান রাখতে সক্ষম করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ হয়ে নিরলস প্রচেষ্টা চলমান রেখেছে। আলোচনা সভা শেষে উপস্থিত দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে সাদা ছড়ি ও অন্যান্য সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।

এএইচ