দেশে এখন

ডেঙ্গু ঠেকাতে ঘর-ছাদ পরিষ্কারে নগরবাসীর প্রতি আহ্বান ডিএসসিসি প্রশাসকের
বাসা বাড়ির ছাদে জমে থাকা পানি, ড্রেন ও রাস্তা-ঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন করতে নগরবাসীর নিজস্ব সচেতনতার বিকল্প নেই বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক (ডিএসসিসি) মো. আবদুস সালাম। জমে থাকা পানি নিজ দায়িত্ব পরিষ্কার করে ডেঙ্গু প্রতিরোধ করার আহ্বান জানান তিনি।

টিকা নিয়ে ৪ বছরের ঘাটতির খেসারত বর্তমান সরকারকে দিতে হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
২০২০ সাল থেকে পর প্রতি চার বছরে একবার মহামারির বিরুদ্ধে টিকাদান কর্মসূচি চালু করার দায়িত্ব সরকারের ছিল। কিন্তু তা দেয়া হয়নি। এর ফলে চার বছরের যে ঘাটতি তৈরি হয়েছিল, দায়িত্ব নেয়ার পর তার খেসারত বর্তমান সরকারকে দিতে হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। জানান, দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ১ কোটি ৮৫ লাখ শিশুকে টিকা দেয়া হয়েছে।

৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌর বিদ্যুৎ স্থাপনের নির্দেশ
দেশের সব উপজেলার প্রতিটি ইউনিয়নের হাট ও বাজারে সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। ২০২৭ সালের ৩১ জানুয়ারি মধ্যে এ ব্যবস্থা স্থাপন করে উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় গ্রিডে সরবরাহ করতে বলা হয়েছে।

বাড়ছে শিক্ষার্থীদের মানসিক সংকট; স্কুলে মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগের ভাবনা
শিক্ষাজীবন নিয়ে হতাশা, পরীক্ষার চাপ, ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারে ইদানিং নানা ধরনের মানসিক সংকটে পড়েছেন শিক্ষার্থীরা। এছাড়া পারিবারের প্রত্যাশা, সামাজিক অসমতাসহ আরও অনেক কারণে বাড়ছে বিষণ্ণতা। শিক্ষা প্রতিমন্ত্রী জানান, কাউন্সিলিংয়ের জন্য স্কুলে মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগের ব্যাপারে ভাবছে সরকার।

পাঁচ দিনের কূটনৈতিক অধ্যায় শেষে আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী
পাঁচ দিনের ব্যস্ত কূটনৈতিক অধ্যায় শেষে নিউ ইয়র্ককে আজ (শনিবার, ২৬ সেপ্টেম্বর) বিদায় জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সময় সকাল ৯টায় ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি। শেষ দিনও ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী। এদিন বৈঠক করছেন বিভিন্ন দেশের সরকারপ্রধান, ব্যবসায়ী সংগঠন ও বিনিয়োগকারীদের সঙ্গে। সেখানে তিনি জানান, তার সরকার বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং ঢাকা ব্যবসার জন্য উন্মুক্ত।

তারেক রহমানের সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবশেনের সাইডলাইনে বৈঠক করেছেন বাংলাদেশর প্রধানমন্ত্রী তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চারনো ভিরাকুল।

নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: পানিসম্পদমন্ত্রী
পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সততা বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে নদীর তীর রক্ষা কাজ সম্পন্ন করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ না হলে কিংবা প্রকল্পের কাজে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে টেন্ডার বাতিলসহ সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে। এছাড়া প্রকল্পের কাজে কোনো রকম অনিয়ম-দুর্নীতি যাতে না হয়, সে বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেলেও ৬৫ শতাংশ বিদ্যুৎ গ্রাহকের মূল্য বাড়ায়নি সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের সংকটের কারণে জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি পেলেও দেশে এখনো ৬৫ শতাংশ বিদ্যুৎ গ্রাহকের মূল্য বাড়ায়নি সরকার। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হলে যত দ্রুত সম্ভব জ্বালানির দাম আগের জায়গায় ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সাংবাদিকতায় নিষ্ঠার পাশাপাশি থাকতে হবে নৈতিকতা ও দেশপ্রেম : জহির উদ্দিন স্বপন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকতা শুধু নিষ্ঠা ও পেশাগত দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ নয়, এখানে নৈতিকতা, দেশপ্রেম ও মানবপ্রেম থাকা অত্যন্ত জরুরি।

জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রতিমন্ত্রী টুকু
জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আজ (শুক্রবার, ২৫ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা বিএনপির আয়োজনে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে’ অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।