সেমিফাইনালে অভিজ্ঞ বাংলাদেশ পাকিস্তানের কাছে হেরেছে দায়িত্বহীন ব্যাটিং আর মুস্তাফিজুর রহমানের সাদামাটা বোলিংয়ে। বিপরীতে বুমরাহ-অক্ষর প্যাটেলদের বিপক্ষে শ্রীলঙ্কা পার করেছে দুঃস্বপ্নের এক ম্যাচ।
দুই দলের সামনে সুযোগ দেশের হয়ে অন্তত ব্রোঞ্জ পদক জয় করার। দুই দলেই আপাতত ইনজুরি সমস্যা নেই। আবহাওয়াজনিত শঙ্কাও নেই।
পূর্বাভাস বলছে, জাপানে কাল সকাল থেকেই থাকবে রৌদ্রজ্জ্বল পরিস্থিতি। আগের ম্যাচে সম্মিলিত ব্যর্থতার পর এ ম্যাচে অন্তত ব্যাটারদের কাছ থেকে ভাল কিছু চাইবে বাংলাদেশ।
তানজিদ তামিম-সাইফ হাসান আর লিটন দাস গড়ে দিতে পারেন পার্থক্য। সেইসঙ্গে নিশিনের উইকেটে বাড়তি দায়িত্ব থাকবে স্পিন বিভাগের।





