মিরপুরে পুরনো বাড়ি ভাঙার সময় দেয়াল ধসে নিহত ১, আহত ২

মরদেহের প্রতীকী
মরদেহের প্রতীকী | ছবি: এখন টিভি
0

রাজধানীর মিরপুরে পুরনো বাড়ি ভাঙার সময় দেয়াল ধসে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন।

আজ (বুধবার, ৯ সেপ্টেম্বর) দুপুরে মিরপুরের বক্সনগর এলাকার ৫৪ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম– জসিম উদ্দিন। আহত দু’জন— হলেন সিরাজ ইসলাম ও অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিষয়টি নিশ্চিত করে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম রাতে বলেন, ‘ওই ব্যক্তিরা একটি পুরনো বাড়ি কিনেছিলেন। বুধবার দুপুরে বাড়িটি ভাঙার কাজ করছিলেন তারা। কাজ প্রায় শেষের দিকে ছিল। এসময় ভাঙা বাড়িটির একটি দেয়াল এবং পাশের আরেকটি বাড়ির দেয়াল একসঙ্গে ধসে পড়ে। এতে তারা চাপা পড়েন।’

আরও পড়ুন:

পরে তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

ওসি জাহাঙ্গীর আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।’

এসএস