আজ (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর পৌরশহরে জনতা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
নিহত স্বামীর নাম মাহমুদুল হাসান (৫০)। সে নবাবগঞ্জ উপজেলার জগন্নাথপুর এলাকার বাসিন্দা। আহত দুই শিশু সন্তানের নাম মারিয়া মাহরীন (১১ মাস), আব্দুর রহমান (৭)।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) শামিম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, নবাবগঞ্জ নিজ বাড়ি থেকে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় একটি বিয়ের দাওয়াত খেতে মোটরসাইকেলে করে রওনা দেন মাহমুদুল। পথে বিরামপুর শহরের জনতা ব্যাংকের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে অপর একটি ট্রাকের ধাক্কায় সড়কে পড়ে যায়।
আরও পড়ুন:
এসময় পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক রুমী আক্তারকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এঘটনায় দুই সন্তান ও স্বামী মাহমুদুলকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
নিহতের রুমির ফুফুতো বোনের স্বামী আল-আমিন হোসেন জানান, মাহমুদুল হাসান মালয়েশিয়া প্রবাসী। সে এক মাসের ছুটিতে বাড়ি এসেছে, কয়েক দিনের মধ্যেই আবারও চলে যাওয়ার কথা ছিল আজ হঠাৎ এঘটনায় সব এলোমেলো হয়ে গেল।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত শামিম আল মামুন জানান, সড়ক দুর্ঘটনায় জড়িত একটি ট্রাক আটক করা হয়েছে। কোনো আপত্তি না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের মধ্যে ছেলে আব্দুর রহমানের (৭) অবস্থা অবনতি হওয়ায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাহমুদুল হাসান এবং মেয়ে মারিয়া মাহরীনকে (১১ মাস) বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হচ্ছে।




