সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। দু’দেশের সংসদীয় অভিজ্ঞতা বিনিময় করে কীভাবে সংসদীয় কার্যক্রম ব্যবস্থা শক্তিশালী আরও করা যায় সে বিষয়েও আলোচনা হয় এ সৌজন্য সাক্ষাতে।
এছাড়া বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক উন্নয়নে সংসদীয় মৈত্রী গ্রুপের ভূমিকা, ই-পার্লামেন্ট চালুকরণ, সংসদীয় কার্যক্রমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার নিয়েও আলোচনা হয়।
সংসদ সদস্যদের প্রশিক্ষণ ও মূল্যায়নে অংশগ্রহণ এবং সংসদীয় প্রতিনিধিদলের পারস্পরিক সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কে আরও সুদৃঢ় করার আলোচনাও উঠে আসে এ সাক্ষাতে।





