বাবার মৃত্যুজনিত কারণে ইন্টার মায়ামির এ ম্যাচে ছিলেন না অধিনায়ক লিওনেল মেসি। শুক্রবার (৭ জুলাই) রাতে ৬৮ বছর বয়সে আর্জেন্টিনার রোজারিওর এক ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মেসির বাবা হোর্হে মেসি। শোকের এ দিনে সতীর্থ ও জাতীয় দলের অধিনায়কক লিওনেল মেসিকে বিশেষ শ্রদ্ধা জানান ডি পল।
ম্যাচের ৩২ মিনিটে দারুণ এক দূরপাল্লার শটে ইন্টার মায়ামিকে এগিয়ে নেন তিনি। গোল উদযাপনের সময় নিজের জার্সি খুলে নিচে পরা অন্য একটি জার্সি পদর্শন করেন ডি পল, যাতে লেখা ছিলো মেসির নাম ও দশ নাম্বার।
জাতীয় দল ও ক্লাবের সেরা তারকাকে এভাবেই গোল উৎসর্গ করেন এবং সমবেদনা জানান আর্জেন্টাইন মিডফিল্ডার। যদিও ম্যাচ শেষে জয়ের হাসি হাসতে পারেনি মিয়ামি ম্যাচটি হেরেছে ২-১ গোলে।





