গতকাল (শনিবার, ৮ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে ঘটনাটি ঘটে। তেজগাঁও থানার এসআই গিয়াস উদ্দিন এ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ জানায়, নিহত সেলিম পেশায় প্রাইভেট কার চালক। তার বাসা রাজধানীর আদাবরে।
আরও পড়ুন:
এসআই গিয়াস উদ্দিন বলেন, ‘মহাখালী থেকে আসা জাহাঙ্গীর গেইট ইউটার্নে সামনে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান।’
দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি স্থানীয়রা আটক করে। পরে পুলিশ গিয়ে গাড়ির ভেতরে থাকা চালককে আটক করে। কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। মরদেহটি শহিদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।




