১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর

ইশরাত এলিজা
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম | ছবি: এখন টিভি
0

আগামী এক বছরের মধ্যে জুলাই হত্যা মামলার সমস্ত বিচার শেষ করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আজ (মঙ্গলবার, ৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ‘আগামী ১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার সমস্ত বিচার শেষ করা হবে। আইন অনুযায়ী পলাতক ব্যক্তিদের বিচার চলছে। তাদের না পাওয়া পর্যন্ত রায় কার্যকরের সুযোগ নেই। সম্পত্তি বাজেয়াপ্তসহ জরিমানার আদেশগুলো দ্রুত বাস্তবায়ন শুরু করা হচ্ছে।’

এসময় জিয়াউল আহসানের বিচারকার্যও দ্রুত শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন চিফ প্রসিকিউটর।

ইএ

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!