আজ (সোমবার, ২০ জুলাই) সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘সৌদি ভিশন ২০৩০’-এর লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, প্রতিবার সৌদিতে প্রবেশের আগে ভিসাধারীদের সৌদি সরকারের অনলাইন প্ল্যাটফর্ম নুসুক থেকে একটি ওমরাহ প্যাকেজ কিনতে হবে। তবে প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট মেয়াদের বেশি হতে পারবে না। এছাড়া সফরের আগে নুসুকের মাধ্যমে ওমরাহর অনুমতিপত্র (পারমিট) সংগ্রহ করাও বাধ্যতামূলক।
তবে হজ মৌসুমে আরবি জিলকদ মাসের ১ তারিখ থেকে জিলহজ মাসের ১৩ তারিখ পর্যন্ত ওমরাহ ভিসা সাময়িকভাবে নিষ্ক্রিয় থাকবে। এসময় ভিসাধারীরা এ ভিসা ব্যবহার করে সৌদিতে প্রবেশ করতে পারবেন না।





