২০২৭ সালে বাড়বে বৈশ্বিক প্রবৃদ্ধি: আইএমএফ

আইএমএফের অফিস
আইএমএফের অফিস | ছবি: সংগৃহীত
0

২০২৬ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি কমে ৩ শতাংশে এবং ২০২৭ সালে তা বেড়ে ৩ দশমিক ৪ শতাংশে দাঁড়াবে। এমন পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ।

জুলাই মাসের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে চলতি বছরে বৈশ্বিক অর্থনীতিতে কিছুটা মন্দা দেখা দিয়েছে। যা আগের বছরের তুলনায় শূন্য দশমিক ৫ শতাংশ কম। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতি এবং এর ব্যবহারে বৈশ্বিক প্রযুক্তি খাতে উন্নতি ঘটায় অর্থনীতি কিছু সম্প্রসারিত হয়েছে।

এদিকে, চীনের অর্থনীতি ২০২৬ সালে ৪ দশমিক ৬ শতাংশ এবং ২০২৭ সালে ৪ দশমিক ১ শতাংশ হারে বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস দিয়েছে আইএমএফ। বৈশ্বিক ঋণদাতা সংস্থাটি জানিয়েছে, বিশ্বব্যাপী তেলের ক্রমবর্ধমান দাম বৃদ্ধি, যুদ্ধের অনিশ্চয়তা এবং কাঠামোগত কারণে চীনের অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর কিছুটা বিরূপ প্রভাব পড়বে।

ইএ