১১ জুন থেকে শুরু হওয়া আয়োজন চলবে আগামী ২০ জুলাই পর্যন্ত। এই দীর্ঘ সময়ে প্রতিদিন কুইজে অংশ নিয়ে ফুটবলপ্রেমীরা জিতে নিতে পারবেন এয়ার এ্যাস্ট্রার সৌজন্যে ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকিট এবং পাঁচ তারকা হোটেল ‘রেনেসাঁ ঢাকা গুলশানে’ কাপল বাফেট লাঞ্চ, বাফেট ব্রাঞ্চ কিংবা বাফেট ডিনারের আকর্ষণীয় সব ভাউচার।
প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য প্রতিদিন ‘এখন টেলিভিশনের’ পর্দায় চোখ রাখতে হবে। চ্যানেলের নিউজ বুলেটিনের স্ক্রলে প্রতিদিনের কুইজটি প্রদর্শিত হবে। এছাড়া ‘এখন টেলিভিশনের’ অফিশিয়াল ফেসবুক পেজ, চ্যানেলের নিয়মিত ক্রীড়া-বিষয়ক অনুষ্ঠানে কুইজের গ্রাফিক্যাল কার্ড প্রকাশ করা হবে। আরও দেখতে এখন টেলিভিশনের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
আপনার জন্য আজকের কুইজ (কুইজ নম্বর- ২৪)
বিশ্বকাপের কোন আসরে একটিও হ্যাটট্রিক হয়নি?
A ২০০৬
B ১৯৯৮
C ১৯৫৪
D ২০০২
উত্তর পাঠানোর নিয়ম
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন: EKHON <স্পেস> QZ 24 <স্পেস> আপনার নির্বাচিত অপশন (A/B/C/D) <স্পেস> আপনার নাম এবং পাঠিয়ে দিন ২৬৯৬৯ নম্বরে।
(উদাহরণ: আপনার নাম যদি হয় রাসেল এবং উত্তর যদি হয় B, তবে মেসেজ বক্সে লিখুন: EKHON QZ 24 B RUSSEL এবং পাঠিয়ে দিন ২৬৯৬৯ নম্বরে)





