আজ (মঙ্গলবার, ৩০ জুন) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে পুলিশ সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে নেয়ার সময় এ ঘটনা ঘটে। পরে শুনানি শেষে আসামির বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এদিকে আদালতের শুনানি শেষে আসামি শরিফের ফাঁসির দাবিতে আবারও বিক্ষোভ শুরু হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
আরও পড়ুন:
এর আগে, নাসির হত্যা মামলার প্রধান আসামি শরিফ চলতি মাসের ১৭ জুন আদালতে আত্মসমর্পণ করেন। এরপর থেকে অদ্যবধি আসামি শরিফ নারায়ণগঞ্জ জেলা কারাগারে আছেন।
উল্লেখ্য, গত ৬ মে ফতুল্লার চানমারি মাউরাপট্রি এলাকার ফ্রেন্ডস কেবলের অফিসে ডিস ব্যবসায়ী নাসির উদ্দিনকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়।
পরে এ ঘটনায় নিহতের স্ত্রী সায়মা আহমেদ বাদী হয়ে ফতুল্লা থানায় এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শরীফকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।




