আহতদের মধ্যে উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরের দুইজন রোহিঙ্গা নাগরিক রয়েছেন। অপর দুইজন টেকনাফের দমদমিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
মো. আয়ুব নামের স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেন,পায়রা সার্ভিস নামের মিনিবাসটি বেপরোয়া গতিতে থাকায় টার্নিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে যায়। এ সময় বাসটিতে প্রায় ১৬ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় চারজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে আহতদের চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।
এ বিষয়ে টেকনাফ ফায়ার সার্ভিস’র স্টেশন কমান্ডার জামিম মিয়া বলেন, ‘দমদমিয়া এলাকায় বাস দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে দুর্ঘটনাকবলিত বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়।’
তিনি আরও বলেন, ‘উদ্ধারকাজে বিজিবির সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সক্রিয়ভাবে অংশ নেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’





