এ ম্যাচের আগে বিশ্বকাপে জার্মানির গোলসংখ্যা ছিলো ২৩২। কুরাসাওয়ের বিপক্ষে সাত গোল করার পর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৯-এ।
১১৩ ম্যাচে এ কীর্তি গড়ে তারা পেছনে ফেলেছে ব্রাজিলকে, যাদের গোলসংখ্যা ১১৫ ম্যাচে ২৩৮।
আরও পড়ুন:
বিশ্বকাপের ইতিহাসে আক্রমণাত্মক ফুটবলের জন্য বরাবরই পরিচিত জার্মানি। মিরোস্লাভ ক্লোসা, গার্ড মুলার ও টমাস মুলারের মতো তারকারা এ রেকর্ড গড়ার পথে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।




