ওমান উপকূলে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিক নিহত

এই জাহাজে হামলা করা হয়
এই জাহাজে হামলা করা হয় | ছবি: বিবিসি
0

ওমান উপকূলে একটি তেলের ট্যাঙ্কারে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।

এনডিটিভি জানিয়েছে, ওমান উপকূলে ভারতীয় নাবিকসহ একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এক্স-এ দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, চলতি সপ্তাহে ওমান উপসাগর দিয়ে ইরান থেকে তেল পরিবহনের সময় একটি জাহাজের বিরুদ্ধে মার্কিন সেন্ট্রাল কমান্ড ব্যবস্থা নিয়েছে। জাহাজের কর্মীরা বারবার তাদের নির্দেশনা অমান্য করায় একটি মার্কিন বিমান সেটির ইঞ্জিন রুমে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

সেন্টকমের তথ্য অনুসারে, ১৩ই এপ্রিল এ অঞ্চলে অবরোধ শুরু হওয়ার পর থেকে মার্কিন বাহিনী নিয়ম অমান্যকারী নয়টি জাহাজকে অচল করে দিয়েছে, নিয়ম মেনে চলা ১৩৫টি জাহাজকে অন্য পথে পাঠিয়েছে এবং মানবিক সহায়তাবাহী ৪২ জাহাজকে যাওয়ার অনুমতি দিয়েছে।

ইএ