রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি সকালের দিকে ময়মনসিংহ সানকিপাড়া এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়।
ঘটনার পরপরই রেল কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে ওই পথে ট্রেন চলাচল বন্ধ করে দেয়। এর ফলে ময়মনসিংহ ও জামালপুরের মধ্যে সরাসরি রেল যোগাযোগ আপাতত বিচ্ছিন্ন হয়ে গেছে।
আরও পড়ুন:
দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। লাইনচ্যুত বগিটি উদ্ধার করে রেললাইন পুনরায় সচল করতে এরই মধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।




