আজ (মঙ্গলবার, ৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে সখিপুর-সাগরদিঘী সড়কের কালিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— জামালপুরের বকশিগঞ্জের আবুল হাকিমের ছেলে চালক নূরনবী (৬৪), নওগাঁর পত্মীতলার মো. পলাশের ছেলে হেলপার রফিকুল ইসলাম (১৮), নেত্রকোনার কেন্দুয়ার মো. এরশাদের ছেলে সাগর (২২), ভোলার সেলিম মিয়ার ছেলে সুমন (২৬)। এছাড়া আহত ব্যক্তি হলেন ঘাটাইলের লহ্মীন্দরের আফসার আলী মন্ডলের ছেলে মো. জহিরুল ইসলাম (৪০)।
আরও পড়ুন:
স্থানীয় জানান, বাঁশ বোঝাই ট্রাকটি ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলো। এসময় ঢাকাগামী একটি মুরগি বোঝাই ট্রাক বাঁশ বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে পুলিশ খরব পেয়ে মরদেহগুলো উদ্ধার করে সখিপুর থানায় নিয়ে যায়।
সখীপুর থানার এএসআই মো. আল মামুন বলেন, ‘নিহতদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। পরিবারের লোকজন আসলে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।’




