তিনি বলেন, ‘নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিতের দায়িত্ব রাষ্ট্রের। স্বাধীনতার ৫৫ বছর পার হলেও দেশের স্বাস্থ্য খাতের অবস্থা খুবই নাজুক।’ এসময় সমাজের বিত্তবানদের অসহায় মানুষদের চিকিৎসা সহায়তার এগিয়ে আসার আহ্বান করেন ডাকসু ভিপি।
আরও পড়ুন:
মেডিকেল ক্যাম্পে সকাল থেকেই ভিড় করেন চিকিৎসা নিতে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। চিকিৎসা সেবার পাশাপাশি ফ্রি বিতরণ করা হয় বিভিন্ন রোগের ঔষধ। এসময় ভিপি সাদিক কায়েমসহ রমনা সমাজ কল্যাণ সোসাইটির নেতারা মেডিকেল ক্যাম্প ঘুরে দেখেন এবং খোঁজ নেন রোগীদের।





