প্রথম লেগে পিছিয়ে থাকলেও বায়ার্নের জন্য স্বস্তির কারণ হতে পারে, ফাইনালে ওঠার লড়াইটা হবে তাদের ঘরের মাঠে। সেই সাথে মূল একাদশের কোনো খেলোয়াড়ের ইনজুরি সমস্যাও নেই। এক গোলে পিছিয়ে থাকা বায়ার্ন ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় আক্রমণাত্মক ফুটবল খেলতেই নামবে।
আরও পড়ুন:
বিপরীতে পিএসজিতে আছে ইনজুরির দুশ্চিন্তা। দারুণ ছন্দে থাকা আশরাফ হাকিমিকে পাচ্ছেন না লুইস এনরিকে। থাই ইনজুরির কারণে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে মরোক্কান এই ফুটবলার। চ্যাম্পিয়ন্স লিগের সাম্প্রতিক পারফরম্যান্সেও এগিয়ে বায়ার্ন। দুই দলের শেষ সাতবারের দেখায় বায়ার্নের জয় পাঁচ ম্যাচে, বিপরীতে পিএসজির জয় দুটিতে।





