সরকার ক্রীড়াবান্ধব জাতি গঠনে কাজ করছে: প্রতিমন্ত্রী আমিনুল হক

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক | ছবি: এখন টিভি
0

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, সরকার একটি ক্রীড়াবান্ধব জাতি গঠনের লক্ষ্যে কাজ করছে। গত ১৭ বছরের দুঃশাসন থেকে ফিরে এসে আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই। এর অন্যতম মাধ্যম হবে খেলাধুলা।

আজ (সোমবার, ৪ মে) বিকেল সাড়ে ৫টায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃঅ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্ধোধনকালে তিনি এসব কথা বলেন।

এসময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী দেশের জাতীয় ক্রীড়াবিদদের ভাতা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছেন। এরই মধ্যে ৩০০ জন জাতীয় ক্রীড়াবিদকে ভাতা দেয়া হয়েছে। এই সংখ্যাটি ৫০০ তে উন্নীত করা হবে। এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে মানসম্পন্ন যোগ্য খেলোয়াড় তৈরি হবে। দেশের ৫৬টি বিশ্ববিদ্যালয় এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।’

আরও পড়ুন:

আগামী বুধবার (৬ মে) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এ প্রতিযোগিতা। এবারের আসরে ৩০টি অ্যাথলেটিক্স ইভেন্টের মধ্যে ছাত্রদের জন্য নির্ধারিত ১৯টি ও ছাত্রীদের জন্য নির্ধারিত ১১টি ইভেন্টে প্রতিযোগীতা হবে। দেশের মোট ২১ বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এ ইয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব হোসেন এবং ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম. এ মজিদ ও কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ অন্যান্যরা।

এসএইচ