শান্তিচুক্তি নিয়ে আশাবাদী নন ট্রাম্প, আবারও হামলার হুঁশিয়ারি

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

ইরানের পাঠানো ১৪ দফা প্রস্তাব পর্যালোচনা করছেন ট্রাম্প। যদিও শান্তিচুক্তি নিয়ে আশাবাদী নন মার্কিন প্রেসিডেন্ট। উল্টো হুঁশিয়ারি দিয়েছেন, অসদাচরণ করলে আবারও তেহরানে হামলা করবে ওয়াশিংটন। গতকাল (শনিবার, ২ মে) ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব জানান ট্রাম্প।

জবাবে ইরানের বিপ্লবী গার্ড কর্পস জানিয়েছে, যুদ্ধে ফেরত যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত তারা। আইআরজিসি'র অভিযোগ, যুক্তরাষ্ট্রের আচরণ দেখে মনে হচ্ছে, তারা কোনো চুক্তি বা সমঝোতার ব্যাপারে আগ্রহী নয়। এর আগে, ইরানকে ৯ দফার শান্তি প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র। জবাবে পাকিস্তানের মাধ্যমে ১৪ দফার পরিকল্পনা জমা দেয় তেহরান।

আরও পড়ুন:

তাসনিম নিউজ জানিয়েছে, আলোচনার জন্য দুই মাসের সময় চেয়ে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে ইরান তা নাকচ করে বলেছে, যাবতীয় সমস্যার সমাধান ৩০ দিনের মধ্যেই হতে হবে।

ইএ