আজ (শনিবার, ২ মে) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামীকাল (রোববার, ৩ মে) জাতীয় কনভেনশন আয়োজনের ঘোষণাও আসে এ সংবাদ সম্মেলনে।
আরও পড়ুন:
এছাড়া গণভোটের রায় না মেনে বিএনপি নিজেদের ভোটারদের সঙ্গে প্রতারণা করছে বলেও মন্তব্য করেন তিনি।
এনসিপি নেতাদের সূত্রে জানা যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ সময়ব্যাপী কনভেনশনে গুরুত্ব পাবে জ্বালানি সংকট, অর্থনীতি, গুম অধ্যাদেশ, মানবাধিকার অধ্যাদেশসহ জাতীয় নানা বিষয়। এর মাধ্যমে সংস্কার নিয়ে বিএনপির উদাসীনতা জাতির কাছে স্পষ্ট হবে বলেও মনে করেন তারা।





