পাবনায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত

মে দিবস পালন
মে দিবস পালন | ছবি: এখন টিভি
0

মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা শাখার উদ্যোগে র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার, ১ মে) বেলা ১১টা থেকে শুরু হয় মে দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম।

র‍্যালিতে দর্জি, হোসিয়ারি, ওয়াকশপ, ডেইরি, পোল্ট্রি, তাঁত, রিকশা-ভ্যান, সেলুন, কুলি, ফার্নিচার, ইটভাটা ও মৎস্য শ্রমিক ইউনিয়নের শতশত শ্রমিকরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন:

র‍্যালিটি শহরের প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় বাজারে গিয়ে শেষ হয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নানা পেশার শ্রমজীবী মানুষ।

এফএস