জ্বালানি সংকটে ক্ষতিগ্রস্তদের বিশেষ সহায়তার অনুমতি দিচ্ছে ইইউ

ইউরোপীয় ইউনিয়নের পতাকা
ইউরোপীয় ইউনিয়নের পতাকা | ছবি: সংগৃহীত
1

জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সংকটে পড়া শিল্পগুলোকে সহায়তা দিতে সরকারি অনুদানের নিয়মে সাময়িক শিথিলতা আনার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর ফলে ইইউভুক্ত দেশগুলো এখন সরাসরি সংকটে পড়া খাতগুলোতে আর্থিক বিনিয়োগ করতে পারবে। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গত ফেব্রুয়ারিতে ইরান রিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম হু হু করে বাড়তে থাকে। ব্রাসেলস আজ (বুধবার, ২৯ এপ্রিল) জানিয়েছে, তারা সদস্য রাষ্ট্রগুলোকে কৃষিসহ জ্বালানি-নির্ভর খাতগুলোতে সরকারি অর্থ ব্যবহারের অনুমতি দেবে।

ইইউর প্রতিযোগিতা বিষয়ক প্রধান তেরেসা রিবেরা ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘নাগরিক ও প্রতিষ্ঠানগুলোর ওপর যে প্রভাব পড়ছে, তার দ্রুত সমাধান প্রয়োজন। সেই পদক্ষেপগুলো হতে হবে কার্যকর ও আনুপাতিক।’

তিনি আরও বলেন, ‘যেসব শিল্পে বিপুল জ্বালানি প্রয়োজন এবং যারা আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরশীল, তাদের জন্য সহজ ও নমনীয় নিয়ম চালুর জন্য সদস্য রাষ্ট্রগুলো যে আহ্বান জানিয়েছিল, ইইউ তাতে সাড়া দিচ্ছে। তবে এই পুরো প্রক্রিয়াটি একটি সমন্বিত ইউরোপীয় পদ্ধতির মাধ্যমেই সম্পন্ন করা হবে।’

এএম