দারিদ্র্য বিমোচনে সার্কের কার্যক্রম ফের শুরু করতে বাংলাদেশের আহ্বান

দারিদ্র্য বিমোচনে সার্কের পুনরুজ্জীবনের আহ্বান বাংলাদেশ
দারিদ্র্য বিমোচনে সার্কের পুনরুজ্জীবনের আহ্বান বাংলাদেশ | ছবি: এখন টিভি
0

মালদ্বীপের মালেতে দারিদ্র্য বিমোচন বিষয়ক বৈঠকে সার্কের কার্যক্রম ফের শুরুর ওপর জোর দিয়েছে বাংলাদেশ। ‘এসডিআর ২০২৫: একটি স্থিতিস্থাপক সার্কের জন্য একত্রে ভবিষ্যৎ গঠন’- প্রতিপাদ্যে দারিদ্র্য বিমোচন বিষয়ে সার্ক আন্তঃসরকার বিশেষজ্ঞ দলের দ্বিতীয় বৈঠকে এ আহ্বান জানায় বাংলাদেশ।

বৈঠকে সার্ক সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদল অংশগ্রহণ করেন। সদস্য রাষ্ট্রসমূহের প্রতিনিধিদলগুলো সার্কের উন্নয়নের জন্য তাদের নিজ নিজ জাতীয় দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকার তুলে ধরে।

আরও পড়ুন:

এ বৈঠকে তারা একটি স্থিতিস্থাপক সার্কের রূপকল্প তুলে ধরে, যা গভীরতর আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে অর্জিত হবে। অভিন্ন দুর্বলতা মোকাবিলা, সম্মিলিত স্থিতিস্থাপকতা বৃদ্ধি এবং অঞ্চলজুড়ে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিকে উৎসাহিত করাই এর লক্ষ্য।

এসএইচ