সংরক্ষিত নারী আসন: বিএনপির ৩৬ এমপির ২৮ জনই নতুন, সর্বকনিষ্ঠ মানসুরা

মানসুরা আলম, নাদিয়া পাঠান পাপন, নিপুণ রায় চৌধুরী, নিলুফার চৌধুরী মনি
মানসুরা আলম, নাদিয়া পাঠান পাপন, নিপুণ রায় চৌধুরী, নিলুফার চৌধুরী মনি | ছবি: এখন টিভি
0

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের নাম ঘোষণা করেছে বিএনপি। সরকার দলীয় মনোনয়ন পাওয়াদের ২৮ জনই নতুন। আর এদের মধ্যে সর্বকনিষ্ট হিসেবে সংসদে যাবেন ছাত্রদল নেত্রী মানসুরা আলম।

আজ (সোমবার, ২০ এপ্রিল) নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন সংরক্ষিত নারী সংসদ সদস্যের নাম ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মনোনয়ন পাওয়াদের মধ্যে এমনও কয়েকজন নাম রয়েছে, যারা সংসদ নির্বাচনে সরাসরি ভোটে অংশ নিয়ে পরাজিত হয়েছেন।

ঘোষিত তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, বিএনপির মনোনয়ন পাওয়া ৩৬ জনের মধ্যে আটজন আগেও বিএনপির সংরক্ষিত কোটায় সংসদ সদস্য ছিলেন। তারা হলেন- সাবেক সংসদ সদস্য বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, রেহান আক্তার রানু, রাশেদা বেগম হীরা, বিলকিস ইসলাম, হেলেন জেরিন খান, নিলুপার চৌধুরী মনি, সুলতানা আহমেদ ও নেওয়াজ হালিমা আর্লি।

আরও পড়ুন:

এই তালিকায় এমন দুজন নারী স্থান পেয়েছে, যাদের স্বামী কিংবা বাবা ও শ্বশুর সংসদ সদস্য ও মন্ত্রী রয়েছেন। এরা হলেন বিএনপি নির্বাহী সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। তারা বাবা সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী নিতায় রায় চৌধুরী আর শ্বশুর বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আরেকজন হলেন শিরিন সুলতানা। তার স্বামী বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি প্রয়াত শফিউল বারী বাবুর স্ত্রী বিথিকা বিনতে হোসাইন বিএনপির মনোনয়ন পেয়েছেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমি সংসদে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে চাই। আইন প্রণয়ন ও আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নে কাজ করব।’

ত্রয়োদশ জাতীয় সংসদের সরাসরি নির্বাচন অংশ নিয়ে পরাজিত এমন তিনজনও সংরক্ষিত কোটায় সংসদ সদস্য হয়েছেন। এরা হলেন, ঢাকা-১৪ আসনের সানজিদা ইসলাম তুলি, যশোর-২ আসনের সাবিরা সুলতানা ও শেরপুর-১ আসনের সানসিলা জেবরিন।

আরও পড়ুন:

জাতীয়তাবাদী মহিলা দল থেকে মনোনয়ন পেয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান।

বিএনপির মিডিয়া সেল থেকে মনোনয়ন পেয়েছে দুজন; মাহমুদা হাবিবা ও শাম্মী আক্তার।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির কমিটি থেকে ৩ জন মনোনয়ন পেয়েছেন। তারা হলেন- ফেরদৌস আহমেদ, আরিফা সুলতানা, নাদিয়া পাঠান। এরা তিন জনেই ঢাকা মহানগর বিএনপির রাজনীতি সঙ্গে জড়িত।

বর্তমান ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি থেকে একজন মনোনয়ন পেয়েছেন। তিনি হলেন যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম। তিনি এবারের সংরক্ষিত নারী সংসদ সদস্যের মধ্যে সর্ব কনিষ্ঠ। তার বাবা প্রয়াত অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী। তালিকা ঘোষণার পর তিনি ফেসবুকে দেয়া এক পোস্টে লিখেছেন, ‘সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার।’

আরও পড়ুন:

বিএনপির তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, দলের সক্রিয় রাজনীতি সঙ্গে জড়িত নন, এমন কয়েকজন সংরক্ষিত কোটায় মনোনয়ন পেয়েছে। এদের মধ্যে একজন হলেন, জহরত আবিদ চৌধুরী। তিনি মোবাইল অপারেটর বাংলালিংকের ডেপুটি সিইও।

পুরাতনদের মধ্য এবারও মনোনয়ন পেয়েছে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। তিনি বলেন, ‘সংসদ আইন প্রণয়নের জায়গা। সেখানে আমরাও আইন প্রণয়নে সহযোগিতা করতে চাই।’

তিনি আরও বলেন, ‘নারী হিসেবে শুধু নারী-শিশুদের জন্য সবার জন্য আমরা কাজ করতে চাই। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন বিদেশে থেকে নানা বিষয় ও আইডিয়া নিয়ে গবেষণা করেছেন। সেগুলোতে এখন তিনি কাজ করছে। অর্থাৎ আধুনিক বাংলাদেশ গঠনে তিনি কাজ করে যাচ্ছেন। আধুনিক কৃষি, যুব সমাজের উন্নয়নসহ প্রধানমন্ত্রীর পরিকল্পনাগুলো বাস্তবায়নে সহযোগিতা করতে চাই।’

আরও পড়ুন:

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান বলেন, ‘অভিজ্ঞ রাজপথে নিপীড়িত ও নির্যাতিত যারা তারা মূল্যায়িত হয়েছেন। এটা দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ।’ বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের নীতিনির্ধারকদের সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নিয়েছেন।

এসএস