ভাসানীর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

মাওলানা হামীদ খান ভাসানীর মাজার মাজার জিয়ারত করছেন প্রধানমন্ত্রী
মাওলানা হামীদ খান ভাসানীর মাজার মাজার জিয়ারত করছেন প্রধানমন্ত্রী | ছবি: এখন টিভি
0

টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল) বিকাল ৪টা ৫৫ মিনিটে শহরের সন্তোষে অবস্থিত ভাসানীর মাজারে পৌঁছে তার আত্মার মাগফেরাত ও দেশের কল্যাণ কামনা করে দোয়া করেন।

দোয়া শেষে ভাসানীর ব্যবহৃত বিভিন্ন স্মৃতি চিহ্ন ঘুরে দেখেন। পরে তিনি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বৈশাখী উৎসবে যোগদান করেন তিনি।

আরও পড়ুন:

এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভার সদস্য, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় নেতারা জানান, প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে মাজার প্রাঙ্গণে আগে থেকেই ব্যাপক প্রস্তুতি নেয়া হয়। নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।

জেআর