আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিসৌধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২৫ মার্চ রাতে রাজারবাগে হামলা না হলে স্বাধীনতার ঘোষণা আরও কিছুদিন বিলম্বিত হতে পারত। ওই হামলার পরপরই চট্টগ্রাম থেকে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। পরবর্তীতে জাতীয় নেতা শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও ঘোষণা দেয়া হয়।’
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘স্বাধীনতার ঘোষণার সূচনাপর্ব রাজারবাগের ঘটনাপ্রবাহের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।’ পাশাপাশি পুলিশ সংস্কারে উন্নত দেশগুলোর সঙ্গে মতবিনিময় ও সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান তিনি।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শরিফ ওসমান হাদি হত্যা মামলার আসামিকে আইনের আওতায় আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কাছে অনুরোধ পাঠানো হবে।’ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।





