প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারির অভিযোগ, অনুসন্ধানী কমিটি গঠন

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম | ছবি: সংগৃহীত
0

রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর জামিন করানোর শর্তে ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের ঘুষ কেলেঙ্কারির অভিযোগে ৫ সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এ কমিটি অনুসন্ধানী কাজ শুরু করেছে বলেও উল্লেখ করেন তিনি।

আজ (বুধবার, ১১ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তিনি এ কথা বলেন।

চিফ প্রসিকিউটর জানান, পাঁচ সদস্যের কমিটি সব ধরনের অনিয়ম তদন্ত করবেন। তদন্তে অনিয়ম পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘সব ধরণের অনিয়ম তদন্ত করে যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। গতকাল (মঙ্গলবার, ১০ মার্চ) এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।’ এর আগে, অভিযুক্ত প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার পদত্যাগ করেছেন।

এসএইচ