র‍্যাবের অভিযানে অস্ত্র ব্যবসায়ী আলমগীরসহ দু’জন গ্রেপ্তার

গ্রেপ্তারের প্রতীকী ছবি
গ্রেপ্তারের প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

রাজধানীর আদাবর থানার শেখেরটেক এবং সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ১১টি আগ্নেয়াস্ত্র, ৮৯৭ রাউন্ড গোলাবারুদ ও দু’টি প্রাইভেটকার জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় পাবনার অন্যতম অস্ত্র ব্যবসায়ী ও সন্ত্রাসী আলমগীরসহ দু’জনকে আদাবর থেকে গ্রেপ্তার করা হয়।

আজ (মঙ্গলবার, ১০ মার্চ) রাজধানীর কাওরান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‍্যাব ফোর্সেস সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয় বলে জানান তিনি।

আরও পড়ুন:

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র রয়েছে। এছাড়া অভিযানে ব্যবহৃত দু’টি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া আলমগীর পাবনা জেলার চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী বলে জানিয়েছে র‍্যাব। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র বেচাকেনাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

মূলত চরাঞ্চলে আধিপত্য বিস্তারের জন্য এই অস্ত্রের চালান বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

এসএস