Recent event

সোভিয়েত-যুক্তরাষ্ট্রের পর এবার পাকিস্তান; আফগান বাহিনীর সামনে নতুন পরীক্ষা

তোরখাম সীমান্তের কাছে একটি গাড়িতে রকেট লঞ্চার উঠানো হচ্ছে
তোরখাম সীমান্তের কাছে একটি গাড়িতে রকেট লঞ্চার উঠানো হচ্ছে | ছবি: এখন টিভি
0

আফগানিস্তানের বিভিন্ন শহরে পাকিস্তানের বিমান হামলা এবং ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণার পর দুই দেশের সামরিক শক্তির ব্যবধানের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। গ্লোবাল ফায়ারপাওয়ারের তথ্যমতে, সামরিক সক্ষমতায় বিশ্বের ১৪৫টি দেশের মধ্যে পারমাণবিক শক্তিধর পাকিস্তান ১৪তম অবস্থানে রয়েছে। অন্যদিকে তালিকার ১২১তম অবস্থানে রয়েছে আফগানিস্তান। এনডিটিভির সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পাকিস্তানের সেনাবাহিনীতে সাড়ে ৬ লাখের বেশি সক্রিয় সদস্য এবং বিমানবাহিনীতে ৪৬৫টি যুদ্ধবিমান রয়েছে। বিপরীতে তালেবান নিয়ন্ত্রিত আফগান বাহিনীর সদস্য সংখ্যা মাত্র ১ লাখ ৭২ হাজার। দেশটির নিজস্ব কোনো কার্যকর বিমানবাহিনী নেই;  দেশটি মূলত যুক্তরাষ্ট্র ও সোভিয়েত আমলের ফেলে যাওয়া পুরোনো সমরাস্ত্রের ওপর নির্ভরশীল।

আরও পড়ুন:

অপরদিকে প্রথাগত যুদ্ধে পাকিস্তান শক্তিতে যোজন যোজন এগিয়ে থাকলেও ইতিহাসের ভিন্ন কথা বলে। সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিকেও আফগানিস্তানের কঠিন ভূখণ্ড ও গেরিলা যুদ্ধের কৌশলের কাছে হার মানতে হয়েছে।

বিশ্লেষকদের মতে, স্বল্পমেয়াদী সম্মুখযুদ্ধে পাকিস্তান সুবিধাজনক অবস্থানে থাকলেও সংঘাত দীর্ঘস্থায়ী হলে তালেবানের গেরিলা যুদ্ধের অভিজ্ঞতার কাছে পাকিস্তানকে চরম মূল্য দিতে হতে পারে।

এএম