৩ হাজার ২২১ বর্গ কিলোমিটার আয়তনের পটুয়াখালী জেলা আধুনিক শহরে পরিণত হয়েছে। আসন্ন ঈদকে কেন্দ্র করে ক্রেতাদের কেনাকাটায় জমে উঠেছে সব প্রসাধনী বাজার।
পৌর শহরের নিউমার্কেট, সদর রোড মার্কেট ও সুপারসপসহ জেলার ৮টি উপজেলার দোকানগুলোতে বেড়েছে কেনাবেচা। বিদেশি পণ্যের তুলনায় এবারে দেশি পণ্যের চাহিদা বেশি।
আরও পড়ুন:
ক্রেতারা জানান, বিদেশি পণ্যের চেয়ে দেশিয় পণ্যের গুণগনমান ভালো। আর পরিবারে থেকেও দেশিয় পণ্য কেনার জন্য বলেছে।
ব্যবসায়ীরা বলছেন, ঈদকে কেন্দ্র করে মেহেদি, লিপস্টিক, ফেসওয়াশসহ সবধরনের প্রসাধনী সাশ্রয়ী দাম ও মান ভালো থাকায় বাড়ছে বিক্রি। বিক্রেতা জানান, দেশিয় পণ্যের মধ্যে মমতাজ বেশি চাহিদা রয়েছে।
দেশিয় প্রসাধনী সামগ্রীর গুণগতমান ধরে রাখলে এর চাহিদা আরও বৃদ্ধি পাবে বলেছেন সংশ্লিষ্টরা।





