Recent event

বাবার আসনে প্রথমবার এমপি হয়েই প্রতিমন্ত্রী ইকবাল হোসেইন

ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন
ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন | ছবি: সংগৃহীত
0

বাবার স্বপ্ন পুরণ করলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে হয়েছেন সংসদ সদস্য, হয়েছেন প্রতিমন্ত্রী। গতকাল (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নবগঠিত সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।

ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন উপজেলার সিধলা ইউনিয়নের তাতরাকান্দা গ্রামের ইসমাইল হোসেন তালুকদার ও শারমীন হোসেনের পুত্র। তার বাবা ছিলেন বাংলাদেশ মুসলিম লীগের রাজনীতিবিদ। ১৯৭৯ সালে জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে জাতীয় সংসদ সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।

এবার প্রতিমন্ত্রী হওয়ায় এলাকায় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের মাঝে আনন্দ উল্লাস বইছে। ১২ বছর পর আবারও প্রতিমন্ত্রী পেল এই এলাকার মানুষ।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে ইকবাল হোসেইন ধানের শীষ প্রতীকে ৭৫ হাজার ৩২০ ভোট পেয়ে বিজয়ী হন।

আরও পড়ুন:

ইকবাল হোসেইনের বিরুদ্ধে পাঁচটি রাজনৈতিক মামলা ছিল। এর মধ্যে ২০১৩ সালে গৌরীপুরে আন্তঃনগর ট্রেনে হামলার অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারায় ময়মনসিংহ রেলওয়ে থানায় এ মামলাটি হয়। একই বছর বিস্ফোরক আইন ১৯০৮ সংশোধনী ২০০২ এর ৩/৬ ধারায় এ মামলাটি হয় গৌরীপুর থানায়। এছাড়াও তার বিরুদ্ধে হয়রানিমূলক আরও তিনটি মামলা হয়।

আরও পড়ুন:

এদিকে এম ইকবাল হোসেইন প্রতিমন্ত্রী হওয়ায় গৌরীপুর রাস্তায় মিষ্টি বিতরণ করে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পুর নেতৃত্বে নেতা-কর্মীরা আনন্দ মিছিল করে শহরে এক মণ মিষ্টি বিতরণ করে।

এসএস