আলোচিত এ আসনে অন্য প্রার্থীদের মধ্যে গণঅধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম পেয়েছেন ৬০৮ ভোট। নির্বাচনি ফলে দেখা যায়, এ আসনে মোট ভোটার ছিলেন ২ লাখ ৭৫ হাজার ৪৭৪ জন। এর মধ্যে ভোট পড়েছে ১ লাখ ২০ হাজার ৪৮৪টি। বাতিল হয়েছে ২ হাজার ৮১৭টি ভোট। ফলে বৈধ ভোটের সংখ্যা দাঁড়ায় ১ লাখ ১৭ হাজার ৬৬৭টি। এ ছাড়া পোস্টাল ভোটার ছিলেন ৮ হাজার ৯৯২ জন, যাদের মধ্যে ভোট পড়েছে ৬ হাজার ১২টি এবং বাতিল হয়েছে ৩২০টি।
আরও পড়ুন:
ফলে আরও জানা যায়, জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ১০৮টি কেন্দ্রে সরাসরি ভোট পেয়েছেন ৫১ হাজার ৫৭২টি। এর সঙ্গে পোস্টাল ভোট যোগ হয়ে তার মোট প্রাপ্ত ভোট দাঁড়ায় ৫৪ হাজার ১২৭টি।
অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী কেফায়েত উল্লা হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৩৬ ভোট। আর গণঅধিকার পরিষদ-এর প্রার্থী মেঘনা আলম ট্রাক প্রতীকে পেয়েছেন ৬০৮ ভোট। এ ফলের মাধ্যমে ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদের জয় নিশ্চিত হয়।





