দেশের শীর্ষ আলেম ওলামাদের প্রতি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কৃতজ্ঞতা

বক্তব্য রাখছেন তারেক রহমান
বক্তব্য রাখছেন তারেক রহমান | ছবি: এখন টিভি
0

বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের শীর্ষ পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম ও খতিবদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়েছেন তারেক রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আলেম ওলামাদের এই স্পষ্ট অবস্থান ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের জনগণ তাদের রাজনৈতিক, সামাজিক, অধিকার প্রতিষ্ঠায় করণীয় সঠিক নির্দেশনা পাবে বলে আমি মনে করি।’

দেশের শীর্ষ আলেম ওলামাদেরকে প্রতি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কৃতজ্ঞতা |ছবি: বিএনপির ফেসবুক পেজ

আরও পড়ুন:

আরও বলা হয়, ‘আমি আবারো সম্মানিত আলেম ওলামাদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও ইসলামী মূল্যবোধের আলোকে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিদের জন্য একটি নিরাপদ মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় দেশের সম্মানিত পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম ও খতিবদের অব্যাহত সহযোগিতা চাই।’

ইএ