এছাড়াও দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতেও হ্যাকের বিষয়ে জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, জামায়াতের আমির শফিকুর রহমানের এক্স আইডি হ্যাকড হওয়ার পর এবার সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের অ্যাকাউন্টে (এক্স হ্যান্ডল) সাইবার হামলা চালানো হয়েছে। হ্যাকিংয়ের পর দুর্বৃত্তরা ওই আইডি থেকে আপত্তিকর পোস্ট দেয়।
এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।
আরও পড়ুন:
বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক জামায়াত নেতাদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে হামলা চালানো হচ্ছে...ষড়যন্ত্রকারী দুর্বৃত্তরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের এক্স (সাবেক টুইটার) আইডি হ্যাক করেছে।’
এছাড়া, জামায়াতের একটি প্রতিনিধি দল একইদিন বঙ্গভবনে গিয়েছে এবং চব্বিশ ঘণ্টার মধ্যে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছে। এছাড়া এ বিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে দলটি। এদিকে আরও জানা গেছে, জামায়াতের অফিসিয়াল মেইলে যে ম্যালওয়ারটি এসেছিল তা ভারতে তৈরি।




