Recent event

এইচএসসি পাশে চাকরির সুযোগ দিচ্ছে আড়ং

আড়ং ও চাকরির বাজার
আড়ং ও চাকরির বাজার | ছবি: এখন টিভি
0

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফ্যাশন ও লাইফস্টাইল রিটেইল ব্র্যান্ড আড়ং। প্রতিষ্ঠানটির বারিস্তা, গ্রাসরুটস ক্যাফে পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আড়ং

চাকরির ধরন: বেসরকারি

পদের নাম: বারিস্তা, গ্রাসরুটস ক্যাফে

আবেদনের শেষ তারিখ: ১৪ জানুয়ারি

পদসংখ্যা: নির্ধারিত নয়

আরও পড়ুন:

এই পদে আবেদন করতে প্রার্থীর এইচএসসি পাশ হতে হবে। এছাড়াও কফি তৈরির পদ্ধতি এবং সরঞ্জাম সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে হবে। বারিস্তা বা গ্রাহক সেবার ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানানো হয়েছে।

নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। ফুলটাইম চাকরি করতে হবে। নির্ধারিত আউটলেটে কাজ করতে হবে।

নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে সুযোগ সুবিধা পাবেন। বয়সসীমা উল্লেখ নেই বিজ্ঞপ্তিতে।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

এফএস