Recent event

বিমসটেক চেয়ারম্যান ইউনূসকে মিয়ানমার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

বিমসটেক চেয়ারম্যান ইউনূসকে মিয়ানমার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা |
0

বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের জন্য অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন মিয়ানমারের প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেছেন বাংলাদেশের নেতৃত্বে আঞ্চলিক গোষ্ঠীটি একটি নতুন গতিশীলতার সাক্ষী হবে।

মিয়ানমার প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় প্রশাসন কাউন্সিলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে সাক্ষাৎ করেন তিনি।

আজ (শনিবার, ৫ এপ্রিল) দুপুরে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এক বার্তায় এ তথ্য জানান। সাক্ষাৎকালে ড. ইউনূস গত ২৮ মার্চের ভূমিকম্পে মিয়ানমারে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সহানুভূতি প্রকাশ করেন।

এ সময় বাংলাদেশ থেকে মিয়ানমারে পাঠানো উদ্ধারকারী দলের কার্যক্রমসহ মানবিক সহায়তা বিষয় নিয়েও আলোচনা হয়। এছাড়া বিমসটেকের পরবর্তী সপ্তম শীর্ষ সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সেজু