Recent event

উয়েফা নেশন্স লিগে বসনিয়াকে হারিয়ে জার্মানির জয়

0

উয়েফা নেশন্স লিগ গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে স্বাগতিক বসনিয়াকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখল জার্মানি।

বিলিনো পোলজে স্টেডিয়ামে ম্যাচের ২৯ মিনিটে স্বাগতিক বসনিয়ার দর্শকদের স্তব্ধ করে দেন দেনিজ উনদাভ। ৭ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

উনদাভের জোড়া গোলে নেশন্স লিগের গ্রুপ পর্বে দ্বিতীয় জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেলো জার্মানি।অবশ্য প্রথমার্ধে দারুণ খেললেও দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের উপর দাপট ধরে রাখতে পারেনি জার্মানরা। ৭০ মিনিটে এদেন জেকোর গোলে ব্যবধান কমায় বসনিয়া।

তবে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে দেনিজ উনদাভরা।