হজ
মহানবী (সা.) বিদায় হজের ভাষণ: মানবজাতির জন্য ১২টি গুরুত্বপূর্ণ শিক্ষা

মহানবী (সা.) বিদায় হজের ভাষণ: মানবজাতির জন্য ১২টি গুরুত্বপূর্ণ শিক্ষা

আজ থেকে প্রায় চৌদ্দশ বছর আগে ৬৩২ খ্রিস্টাব্দে আরাফার ময়দানে মহানবী হজরত মুহাম্মদ (সা.) প্রদান করেছিলেন তার ঐতিহাসিক বিদায় হজের ভাষণ (Farewell Sermon of Prophet Muhammad)। মানব ইতিহাসের এই অনন্য ইশতেহারটি কেবল একটি ধর্মীয় ভাষণ নয়, বরং এটি বিশ্বজনীন মানবাধিকার (Universal Human Rights), সামাজিক ন্যায়বিচার (Social Justice) এবং সাম্যের এক কালজয়ী দলিল। বর্তমানের জটিল বিশ্বব্যবস্থায় এই ভাষণের শিক্ষাগুলো নৈতিক সংকট উত্তরণে ধ্রুবতারার মতো কাজ করতে পারে।

হজযাত্রার নবম দিনে সৌদির উদ্দেশে রওনা হচ্ছেন  ১২২০ যাত্রী

হজযাত্রার নবম দিনে সৌদির উদ্দেশে রওনা হচ্ছেন ১২২০ যাত্রী

পবিত্র হজের ডাকে সাড়া দিয়ে ধীরে ধীরে পূর্ণ হচ্ছে কেবলার পথে যাত্রা। রাজধানীর আশকোনার হজ ক্যাম্প থেকে নবম দিনের মতো নির্বিঘ্নে সৌদি আরবের উদ্দেশে রওনা হচ্ছেন হজযাত্রীরা। আজ ৩টি ফ্লাইটে ১ হাজার ২২০ জন যাত্রীর সৌদি আরব যাওয়ার কথা রয়েছে।

চলতি বছর সৌদি আরবে দুই হজযাত্রীর মৃত্যু

চলতি বছর সৌদি আরবে দুই হজযাত্রীর মৃত্যু

চলতি বছরের হজ করতে গিয়ে সৌদি আরবে দু’জন হজযাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত দু’জন ব্যক্তি হলেন জয়পুরহাটের সদর উপজেলার মোহাম্মদ নাঈম মন্ডল ও টাঙ্গাইলের সদর উপজেলার মোহাম্মদ আবুল কাসেম।

হজের সময় কি নারীদের পর্দা করতে হবে? জেনে নিন সঠিক নিয়ম

হজের সময় কি নারীদের পর্দা করতে হবে? জেনে নিন সঠিক নিয়ম

হজ ও ওমরাহ পালনের সময় নারীদের পর্দার বিধান নিয়ে একটি ভুল ধারণা প্রচলিত আছে যে, এ সময় পর্দা করতে হয় না। কিন্তু ইসলামি শরিয়তের দৃষ্টিতে হজের সময় পর্দার বিধান শিথিল হওয়ার কোনো সুযোগ নেই; বরং ইহরামের অবস্থাতেও গায়রে মাহরাম (Non-Mahram) পুরুষদের সামনে পর্দা করা অপরিহার্য।

কাবা শরিফ প্রথমবার দেখে যে দোয়া পড়বেন: জেনে নিন সঠিক নিয়ম ও আমল

কাবা শরিফ প্রথমবার দেখে যে দোয়া পড়বেন: জেনে নিন সঠিক নিয়ম ও আমল

হজ বা ওমরাহর প্রধান লক্ষ্য থাকে মহান আল্লাহর ঘর কাবা শরিফ জিয়ারত করা। ইসলামের ইতিহাসে কাবা শরিফের গুরুত্ব অপরিসীম। মুমিন মুসলমান যখন প্রথমবার এই পবিত্র ঘরের দিকে তাকায়, তখন তার দোয়া কবুলের সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই কাবা দেখা এবং মসজিদে প্রবেশের সঠিক দোয়া ও আদব জানা জরুরি।

আপনি কোন প্রকারের হজ করবেন? জেনে নিন হজের প্রকারভেদ ও উত্তম পন্থা

আপনি কোন প্রকারের হজ করবেন? জেনে নিন হজের প্রকারভেদ ও উত্তম পন্থা

হজ ইসলামের পঞ্চস্তম্ভের (Five Pillars of Islam) একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা সামর্থ্যবান মুসলমানদের জন্য জীবনে একবার ফরজ। হজ আদায়ের পদ্ধতির ভিত্তিতে ইসলামি শরিয়তে (Islamic Sharia) হজকে প্রধানত তিন প্রকারে ভাগ করা হয়েছে: হজে তামাত্তু (Hajj al-Tamattu), হজে কিরান (Hajj al-Qiran) এবং হজে ইফরাদ (Hajj al-Ifrad)। প্রত্যেকটির নিজস্ব নিয়ম, বৈশিষ্ট্য এবং ফজিলত (Virtues and Rewards) রয়েছে। রাসুলুল্লাহ (সা.) নিজে কোন হজ আদায় করেছেন এবং সাহাবিদের কী নির্দেশ দিয়েছেন। এসব বিষয় হাদিসের (Hadith) আলোকে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কাবা শরিফে উল্টোভাবে হাঁটলে কি তাওয়াফ হবে? জেনে নিন শরিয়তের সঠিক বিধান

কাবা শরিফে উল্টোভাবে হাঁটলে কি তাওয়াফ হবে? জেনে নিন শরিয়তের সঠিক বিধান

ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম প্রধান স্তম্ভ হজ ও ওমরাহ (Hajj and Umrah) পালনের অবিচ্ছেদ্য অংশ হলো পবিত্র কাবা ঘর প্রদক্ষিণ করা, যাকে ইসলামি পরিভাষায় তাওয়াফ (Tawaf) বলা হয়। হাজরে আসওয়াদের (Hajr-e-Aswad) কোণ থেকে শুরু করে কাবার চারদিকে সাতবার ঘোরাকে এক তাওয়াফ বলা হয়। তবে তাওয়াফ চলাকালীন ভিড়ের চাপে অনেকেরই বুক বা পিঠ কাবার দিকে ঘুরে যায়। এমতাবস্থায় তাওয়াফ কবুল হবে কি না, তা নিয়ে অনেক হজযাত্রীর মনেই প্রশ্ন জাগে।

নুসুক কার্ড কী? হজযাত্রীদের কেন এটি বাধ্যতামূলক, পাবেন যেভাবে

নুসুক কার্ড কী? হজযাত্রীদের কেন এটি বাধ্যতামূলক, পাবেন যেভাবে

পবিত্র হজের আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। চলতি বছর হজ পালন করতে যাওয়া বিশ্বের লাখো হজযাত্রীর জন্য একটি বিশেষ স্মার্ট কার্ড সাথে রাখা বাধ্যতামূলক করেছে সৌদি আরব। এই বিশেষ নথিটির নাম নুসুক কার্ড (Nusuk Card)। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এটি এমন এক স্মার্ট আইডি কার্ড যা ছাড়া কোনো হজযাত্রী পবিত্র স্থানগুলোতে প্রবেশ কিংবা কোনো ধরনের সরকারি সেবা গ্রহণ করতে পারবেন না।

১৭ এপ্রিল হজ ফ্লাইট; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৭ এপ্রিল হজ ফ্লাইট; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৭ এপ্রিল রাতে প্রধানমন্ত্রী হজ ফ্লাইট উদ্বোধন করবেন বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

হজ ফরজ কাদের ওপর? জেনে নিন হজের ৫টি শর্ত ও মাহরাম সংক্রান্ত শরিয়তের বিধান

হজ ফরজ কাদের ওপর? জেনে নিন হজের ৫টি শর্ত ও মাহরাম সংক্রান্ত শরিয়তের বিধান

হজ এক অনন্য প্রেমময় ইবাদত (Pilgrimage of love)। প্রতি বছর বিশ্বের কোণ কোণ থেকে লাখ লাখ মুসল্লি মক্কায় সমবেত হন ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে প্রভুর দরবারে হাজিরা দিতে। পবিত্র কাবা শরিফ (Holy Kaaba) তওয়াফ, সাফা-মারওয়া সায়ি এবং আরাফাতের ময়দানে অবস্থান করা প্রতিটি মুমিনের স্বপ্ন। তবে এই ইবাদত সবার জন্য বাধ্যতামূলক নয়; বরং সুনির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে এটি ফরজ (Mandatory) হয়।

এবারও সরকারি ব্যয়ে কাউকে হজে পাঠানো হচ্ছে না: ধর্ম উপদেষ্টা

এবারও সরকারি ব্যয়ে কাউকে হজে পাঠানো হচ্ছে না: ধর্ম উপদেষ্টা

টানা দ্বিতীয়বারের মতো সরকারি ব্যয়ে কাউকে হজে পাঠানো হচ্ছে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন। এর পাশাপাশি চলতি বছর হজযাত্রীরা তিন কোটিরও বেশি টাকা ফেরত পাবেন বলেও জানিয়েছেন তিনি। আজ (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি ধর্ম উপদেষ্টা এসব কথা জানান।

হজে যেতে ৭৬ হাজার ৫৮০ বাংলাদেশির নিবন্ধন

হজে যেতে ৭৬ হাজার ৫৮০ বাংলাদেশির নিবন্ধন

চলতি বছর হজে যেতে ৭৬ হাজার ৫৮০ জন বাংলাদেশি হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মোট ৭৬ হাজার ৫৮০ জনের মধ্যে ৭২ হাজার ৩৪৪ জন বেসরকারি ব্যবস্থাপনায় এবং ৪ হাজার ২৬০ জন সরকারি ব্যবস্থাপনায় ২০২৬ সালে হজ পালনের জন্য নিবন্ধন করেছেন। এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ দেওয়া হয়েছে।